
কলেজ স্কোয়ার, অশোক সেন, সুপারসিমেট্রি আর সেসব দুপুর
অশনি দাশগুপ্ত
মনে করুন, একটা কাঁচি দিয়ে চুম্বকটা মধ্যিখান থেকে কেটে ফেলা হলো। কী আশ্চর্য! দেখব, দুটো টুকরোরই আবার নিজস্ব নর্থ পোল আর সাউথ পোল তৈরি হয়েছে। অর্থাৎ চুম্বকটাকে কেটে আমরা এমন একটা টুকরো বানাতে পারলাম না, যার শুধু নর্থ পোল আছে, সাউথ পোল নেই, অথবা শুধু সাউথ পোল আছে, নর্থ পোল নেই। কিন্তু এমন একটা বস্তু কি কল্পনা করা যায়, যার কেবল এক ধরনের চৌম্বকীয় মেরু রয়েছে? শুধু নর্থ পোল, অথবা শুধু সাউথ পোল?









